Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - Chief TV

ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - Chief TV

2026-09-02  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  30 views
ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - Chief TV

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভিএইড রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনজিত বকশি সূর্য গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাইবান্ধা পৌরসভার সাবেক ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গাইবান্ধা জেলা সভাপতির দায়িত্বও পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় রনজিত বকশি সূর্য আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৌরসভা এলাকার ভিএইড রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।

গ্রেপ্তারের পর তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনজিত বকশি সূর্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার একজন আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।


Share: