Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ - Chief TV

বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ - Chief TV

2026-08-26  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  41 views
বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ - Chief TV

বাগেরহাটে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

পুলিশ জানায়, বাগেরহাট সদর থানার নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিভিন্ন গমনাগমনের পথ নিয়ন্ত্রণে নিয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিভিন্ন বসতঘরে তল্লাশি চালানো হয়।

এ সময় মাদক ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে সাত পুরুষ ও এক নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।

অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা নোটগুলোর প্রতিটির মূল্য ১ হাজার টাকা।

জাল টাকা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) ও একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


Share: