Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / মৌলভীবাজার / বড়লেখায় জাগরণী ইসলামি তরুণ সংঘের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - Chief TV

বড়লেখায় জাগরণী ইসলামি তরুণ সংঘের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - Chief TV

2026-08-15  শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি  146 views
বড়লেখায় জাগরণী ইসলামি তরুণ সংঘের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - Chief TV

মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন জাগরণী ইসলামি তরুণ সংঘ। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মোহাম্মদনগর পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শাহরিয়ার শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বড়লেখা উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আলী হাসান। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন সংগঠনের প্রচার সম্পাদক মামুন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও সাবেক ইউপি সদস্য বদরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা কবির হোসাইন, আব্দুল লতিফ, এম. কলিম উদ্দিনসহ অন্যরা।

অনুষ্ঠানে পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়, ছোটলেখা উচ্চ বিদ্যালয় ও গ্রামতলা জামেয়া ইসলামিয়া মাদরাসার এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা।


Share: