Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় সান্দারপট্টিতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান - Chief TV

গাইবান্ধায় সান্দারপট্টিতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান - Chief TV

2026-08-28  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  41 views
গাইবান্ধায় সান্দারপট্টিতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান - Chief TV

গাইবান্ধা পৌরসভার সবুজপাড়া সান্দারপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান শুরু করে। মাদকের বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন বিভিন্ন স্থান ও ব্যক্তির ওপর নজরদারি করা হচ্ছে। অভিযানকে কেন্দ্র করে সবুজপাড়া সান্দারপট্টি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে।

তবে অভিযান চলাকালে এখন পর্যন্ত কাউকে আটক কিংবা কোনো মাদকদ্রব্য জব্দ করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদকের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Share: