Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / ইটবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের - Chief TV

ইটবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের - Chief TV

2026-08-26   25 views
ইটবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের - Chief TV

নরসিংদীর পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ডাংগার তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। তিনি স্থানীয় প্রাণ-আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেলিম মিয়া সাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৭টার দিকে ডাংগা-পাঁচদোনা সড়কের তেপোথা এলাকায় পৌঁছালে ইটবোঝাই একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর লরিটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিম মিয়ার মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Share: