Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / মিশন রোড-ফরিদগঞ্জ বাইপাস সড়ক সাময়িক বন্ধ ঘোষণা - Chief TV

মিশন রোড-ফরিদগঞ্জ বাইপাস সড়ক সাময়িক বন্ধ ঘোষণা - Chief TV

2026-08-27  কামরুল ইসলাম সৈকত, স্টাফ রিপোর্টার  35 views
মিশন রোড-ফরিদগঞ্জ বাইপাস সড়ক সাময়িক বন্ধ ঘোষণা - Chief TV

দ্রুত নির্মাণ ও মেরামতকাজ সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর শহরের মিশন রোড-ফরিদগঞ্জ বাইপাস সড়ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে চাঁদপুর পৌরসভা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কটি বন্ধ থাকাকালে চাঁদপুর শহর ও ফরিদগঞ্জের মধ্যে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করতে হবে। নির্মাণ ও মেরামতকাজ দ্রুত শেষ করার স্বার্থেই সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সড়কটি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন চালকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর পৌরসভা। একই সঙ্গে সবাইকে পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।


Share: