Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / নরসিংদীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার - Chief TV

নরসিংদীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার - Chief TV

2026-09-02   27 views
নরসিংদীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার - Chief TV

নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি সমীবাদ এলাকায় তার মামার বাড়িতে থাকতেন।

পুলিশের দাবি, সাব্বিরের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন আকারের লোহার পাইপ, স্প্রিং, হেক্সো ব্লেড, লোহার পাত ও টুকরা, ড্রিল মেশিনের মাথা, ট্রিগার সদৃশ লোহা, একটি ফায়ারকৃত শটগানের কার্তুজ এবং একটি পুরোনো স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানসহ পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের নজরদারি অব্যাহত আছে।


Share: