Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদকে আহ্বান - Chief TV

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদকে আহ্বান - Chief TV

2026-08-30  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  38 views
পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদকে আহ্বান  - Chief TV

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

রোববার (৩০ আগস্ট) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এ সময় পাহাড়ের সার্বিক পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পার্বত্য জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক অগ্রগতিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাবে।

মতবিনিময়কালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা রিজিয়ন কমান্ডারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Share: