Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু তানিয়ার, আহত ৩ - Chief TV

পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু তানিয়ার, আহত ৩ - Chief TV

2026-10-23  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  123 views
পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু তানিয়ার, আহত ৩ - Chief TV

খাগড়াছড়িতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এসব ঘটনায় এক বিজিবি সদস্যসহ আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ অক্টোবর) জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।

সকালে পানছড়ি থেকে জেলা সদরে আসার পথে লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুটি নিহত হয়। এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

জানা গেছে, সকাল ৮টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত তানিয়াকে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন। তানিয়া মাটিরাঙ্গা উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেন ও পারভিন সুলতানা দম্পতির মেয়ে।

1508fd04-f6b8-4b18-83f1-778d609623fc.jpg

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, দুপুরে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটন কেন্দ্র এলাকার হৃদয় মেম্বার পাড়া সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজন আহত হন। দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন রাজু বিকাশ ত্রিপুরা (৪৫), প্রভা চাঁন ত্রিপুরা (৩২) ও দীপংকর ত্রিপুরা (২৮)। তাঁরা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মেট্রো-গ-১১-৯৩৯২ নম্বরের একটি প্রাইভেটকার সামনে থাকা মোটরসাইকেলকে অতিক্রম করার সময় সেটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে পড়ে আহত হন।

দুর্ঘটনার পর প্রাইভেটকারচালক মোক্তার হোসেন (৩৯) নিজেই আহতদের উদ্ধার করে দুপুর ১টা ২৫ মিনিটে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মোটরসাইকেলচালক রাজু বিকাশ ত্রিপুরাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ এলাকার উদ্দেশে চলে যান।


Share: