Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / রায়পুরায় মাদক-দুর্নীতি-ইভটিজিংবিরোধী ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড’ - Chief TV

রায়পুরায় মাদক-দুর্নীতি-ইভটিজিংবিরোধী ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড’ - Chief TV

2026-08-16  সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি  33 views
রায়পুরায় মাদক-দুর্নীতি-ইভটিজিংবিরোধী ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড’ - Chief TV

নরসিংদীর রায়পুরায় মাদক, দুর্নীতি ও ইভটিজিংবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। 

নরসিংদী জেলা কাঁকন সংগীত দল ও মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং রায়পুরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (১৪ আগস্ট) রায়পুরা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে মাদক, দুর্নীতি ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননাও দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী জেলা কাঁকন সংগীত দলের পরিচালক (অর্থ) ও ‘ওয়াটসন গ্রুপ’-এর উপদেষ্টা জান্নাতুল হক শাপলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা কাঁকন সংগীত দলের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো. দিদারুল ইসলাম (দিদার)।

আয়োজকদের প্রত্যাশা, মাদক, দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি এ ধরনের আয়োজন তরুণদের মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারা।


Share: