Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / রিয়াদে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া - Chief TV

রিয়াদে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া - Chief TV

2026-08-16  সৌদি আরব প্রতিনিধি :  45 views
রিয়াদে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া - Chief TV

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে রিয়াদের হারায় একটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ নয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ কে এম গোলাম হাসনাইন সোহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রবাসী বগুড়া জেলা বিএনপির সিনিয়র উপদেষ্টা আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান চঞ্চল। এছাড়া শাহিনুর ইসলাম, শাহান আলী টুটুল, শাহ আলম, ফারুক ও শহিদুল ইসলামসহ প্রবাসী বগুড়া জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতি ফিরোজ আহমেদ নয়ন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ে তার রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


Share: