Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত - Chief TV

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত - Chief TV

2026-08-16  সৌদি আরব প্রতিনিধি :  50 views
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত - Chief TV

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নুরুল মোস্তফা রাফাত নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে মদিনা শহরের তোফা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফাত চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের মৃত নুরুল আবছারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

পরিবার সূত্রে জানা গেছে, রাফাত মদিনার একটি গ্রোসারি দোকানে চাকরি করতেন। শনিবার ডিউটি শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা মোরশেদ আলম জানান, জীবিকার তাগিদে মাত্র চার মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রাফাত। প্রবাসে যাওয়ার অল্প সময়ের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুকালে রাফাত স্ত্রী ও দুই বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।


Share: