Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক - #ChiefTV

সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক - #ChiefTV

2026-08-15  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  47 views
সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক - #ChiefTV

সুন্দরবনের খুলনার দাকোপ এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকার করে পাচারের উদ্দেশ্যে নলিয়ান এলাকায় অবস্থান করছিল একটি চক্র। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। উদ্ধার করা মাংসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৯ হাজার টাকা।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হরিণ শিকার ও পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা মাংস ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যপ্রাণী শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Share: