সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর নজরদারির অংশ হিসেবে গত জুন ও জুলাই মাসে পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে এসব অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, দায়ের হওয়া ৮৯টি মামলার মধ্যে ১৯টি পিওআর, ৬৯টি ইউডিওআর এবং একটি সিওআর মামলা রয়েছে। অবৈধভাবে বনে প্রবেশ, বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং বন্যপ্রাণী নিধনের মতো অপরাধের বিরুদ্ধে এসব অভিযান চালানো হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকার করে পাচারের উদ্দেশ্যে নলিয়ান এলাকায় অবস্থান করছিল একটি চক্র।