বিয়ের পর মাত্র ১৩ বছর বয়সে অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেমে গিয়েছিল শিক্ষাজীবন। এরপর সংসার ও সন্তান প্রতিপালনে কেটে যায় দীর্ঘ ৩২ বছর। তবে পড়াশোনার স্বপ্ন হারিয়ে যেতে দেননি নীলফামারীর ডিমলার গৃহবধূ শেফালী বেগম। দীর্ঘ বিরতি পেরিয়ে আবার শিক্ষাজীবনে ফিরে ৫৩ বছর বয়সে এইচএসসি পাস করেছেন তিনি। এখন তাঁর লক্ষ্য আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করা।