ইসরায়েলের প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা করে তেল আবিবে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার মানুষ। পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুবিরোধী ইহুদি ও আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা ৬৭ হওয়ায় তাদের একত্র হয়ে জোট সরকার গঠনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।