Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা? - Chief TV

তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা? - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  23 views
তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা? - Chief TV

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার তৃতীয়বার মা হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে। স্বামী বিরাট কোহলির সঙ্গে একটি কীর্তনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তাঁকে ঘিরে ছড়িয়ে পড়েছে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো আনুশকা কিংবা বিরাটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গত ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কীর্তনশিল্পী কৃষ্ণ দাসের কীর্তনে অংশ নেন এই তারকা দম্পতি। মুম্বাইয়ের ওর্লি এলাকার ডোম, এসভিপি স্টেডিয়ামে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। সেখানে যাওয়ার আগে গেটওয়ে অব ইন্ডিয়ার সামনেও তাঁদের দেখা যায়।

অনুষ্ঠানে দর্শকসারিতে বসে কৃষ্ণ দাসের সঙ্গে হাততালি দিয়ে গান গাইতে দেখা যায় আনুশকাকে। কীর্তন শেষে বের হওয়ার সময়ও ক্যামেরাবন্দি হন তিনি। পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর আবারও মা হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে রানি রঙের চুড়িদার পরেছিলেন আনুশকা। তাঁর পোশাক ও শারীরিক গঠন দেখে নেটিজেনদের একাংশ অন্তঃসত্ত্বা হওয়ার ধারণা প্রকাশ করেন। কেউ প্রশ্ন তুলেছেন, আনুশকা কি আবারও মা হতে চলেছেন? আবার কেউ মন্তব্য করেছেন, তাঁর শারীরিক গঠন দেখে একই ধারণা হচ্ছে তাঁদেরও।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের পাশাপাশি রসিকতাও করছেন অনেকে। তবে এসব আলোচনা ও মন্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে আনুশকার তৃতীয়বার মা হওয়ার বিষয়টি এখনো নিছক জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান কন্যা ভামিকার জন্ম হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছেলে অকায়ের জন্মের মধ্য দিয়ে পরিবারে আসে নতুন সদস্য। এবার তাঁদের পরিবারে নতুন অতিথি আসছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।


Share: