Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় ক্ষেতমজুর ও কৃষকদের বিক্ষোভ, অর্থমন্ত্রীকে স্মারকলিপি - Chief TV

গাইবান্ধায় ক্ষেতমজুর ও কৃষকদের বিক্ষোভ, অর্থমন্ত্রীকে স্মারকলিপি - Chief TV

2026-06-03  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  115 views

গাইবান্ধায় ক্ষেতমজুর ও কৃষকদের বিক্ষোভ, অর্থমন্ত্রীকে স্মারকলিপি

বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৩ জুন ২০২৬ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

সমাবেশে বক্তারা আসন্ন উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষিখাতে বরাদ্দ, ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষক-ক্ষেতমজুরদের কাজ, খাদ্য ও রেশনিংয়ের ব্যবস্থা, কৃষিঋণ মওকুফ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান।

জেলা সভাপতি গোলাম ছাদেক লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আহসানুল হাবীব সাঈদ, নিলুফার ইয়াসমিন শিল্পী, ডা. আব্দুল জব্বার, আয়নাল হক ও শাহজালাল তোতা প্রমুখ।

বক্তারা কৃষি ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি উদ্যোগ বৃদ্ধি, দুর্নীতি-হয়রানি বন্ধ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং নদীভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


Share: