Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / জেলা প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি হাবিব, সম্পাদক রুবেল - Chief TV

জেলা প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি হাবিব, সম্পাদক রুবেল - Chief TV

2026-07-21  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  50 views
জেলা প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি হাবিব, সম্পাদক রুবেল - Chief TV

দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে শেখ হাবিবুর রহমান সভাপতি এবং রাহুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) জেলা প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, কল্যাণ এবং সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. নুরুল ইসলাম। সহ-সভাপতি পদে রয়েছেন শাহ আহসান হাবীব চৌধুরী উত্তম ও আসাদুজ্জামান আশিক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. রানা সরকার, আমজাদ হোসেন ও মো. ফয়সল রহমান জনি।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিবুল হাসান সৌরভ, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক জে. এস. সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিফাতুন্নবী রিফাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামীম মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক নূর মো. খালেকুজ্জামান, পাঠাগার বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান খান তরু, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, সমাজকল্যাণ সম্পাদক এন এ জোহা, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শিরিন আক্তার এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তপন চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি শেখ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল বলেন, সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধান এবং সংগঠনকে আরও গতিশীল করতে তারা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সম্মেলন শেষে সদস্যরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে সাংবাদিকদের কল্যাণ ও সংগঠনের অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


Share: