Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ - Chief TV

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ - Chief TV

2026-08-26  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  63 views
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ - Chief TV

খাগড়াছড়িতে সাধারণ জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে দুটি কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদরের আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক শ্যামল আগষ্টিন রোজারিও।

এ সময় খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আশ্রাফুল কবিরসহ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতী ও কারিগরি প্রশিক্ষণে আগ্রহী স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তবমুখী দক্ষতায় দক্ষ করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণে মোট ৫০ জন অংশগ্রহণকারী হাতে-কলমে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নেবেন।

প্রশিক্ষণার্থীদের বৈদ্যুতিক সংযোগ স্থাপন, বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ শনাক্তকরণ, ত্রুটি নির্ণয় ও মেরামতের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে দুর্গম এলাকার তরুণ-তরুণীরা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে পরিবার ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন তারা।


Share: