Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬০ বর্ষপূর্তি উপলক্ষে সভা - Chief TV

পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬০ বর্ষপূর্তি উপলক্ষে সভা - Chief TV

2026-08-15   91 views
পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬০ বর্ষপূর্তি উপলক্ষে সভা - Chief TV

পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭’ আয়োজনের লক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মেঘবিন্দু চাকমা, সহকারী শিক্ষক মংসাথোয়াই চৌধুরী, দীঘিনালা সরকারি কলেজের অধ্যাপক জিমি চাকমা, পানছড়ি সরকারি কলেজের অধ্যাপক নিকোলাষ চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা এবং সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা।

সভায় ২০২৭ সালের পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৮ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়। কমিটিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমাকে আহ্বায়ক এবং সাবেক পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমাকে সদস্যসচিব করা হয়েছে।

বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ঘিরে আয়োজিত এ উৎসবকে সফল করতে পরবর্তী সময়ে প্রস্তুতি কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সভায় জানানো হয়।


Share: