Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Chief TV

পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Chief TV

2026-10-30  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  27 views
পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Chief TV

খাগড়াছড়ির পানছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার লোগাং বাবুড়াপাড়া অনুপম হিমাংশু মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রী শান্তি জীবন চাকমা। অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করেন ২ নম্বর চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী আনন্দ জয় চাকমা।

কবুতর ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিচ্ছে। এ সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মানবেন্দ্র নারায়ণ লারমার রাজনৈতিক জীবন এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বতন্ত্র জাতিসত্তা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার আন্দোলনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা এম এন লারমা নামে পরিচিত। ১৯৩৯ সালে জন্ম নেওয়া এই রাজনৈতিক ব্যক্তিত্ব ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৩ সালের ১০ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতি এবং পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে।


Share: