ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সদস্যরা শপথও গ্রহণ করেছেন।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে জেলা সভাপতি মাও. শাহ আব্দুল্লাহ মামুন নবগঠিত কমিটি ঘোষণা করেন। এতে তিনি সভাপতি এবং ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলামকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে। কমিটিতে তিনজন সহ-সভাপতি, জয়েন্ট সেক্রেটারি, এসিস্টেন্ট সেক্রেটারি, চারজন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা জানান, দেশে স্থায়ী শান্তি, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শরিয়াহভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে তারা কাজ করবেন। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মাও. জিয়াউল হক, আলহাজ্ব মিসবাহ উদ্দিন ও গাজী আইনুল হক; জয়েন্ট সেক্রেটারি মাও. আব্দুল গণি; এসিস্টেন্ট সেক্রেটারি মাও. আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আমিন, মাও. মাহমুদুল হাসান, প্রভাষক আব্দুল্লাহ মামুন ও মাও. আনিসুর রহমান আল হাদী।
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে মানসুরুল হক, মুফতি সুলতান মাহমুদ, মুহাম্মদ ইমরান হুসাইন, মুফতী আনোয়ার ইউসুফী, মুফতী আলমগীর হুসাইন, আকবর আলী খন্দকার, মাও. রেজাউল করিম, হাফেজ আবু জাফর সরকার, মো. ফরিদুল ইসলাম, মুফতি আহমাদুল্লাহ সিরাজী, ডাক্তার মোহাম্মদ আলী, মাও. শোয়াইব সোহান, শেখ হাফিজুল ইসলাম, মাও. হাবিবুর রহমান ও মাও. আবুল কালাম দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন আলহাজ্ব শহিদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ ও মুফতী সুলাইমান সিরাজী।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জেলার বিভিন্ন পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।