Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / স্কুলছাত্রকে জড়িয়ে ধরে ধস্তাধস্তি বৃদ্ধের, অতঃপর... - Chief TV

স্কুলছাত্রকে জড়িয়ে ধরে ধস্তাধস্তি বৃদ্ধের, অতঃপর... - Chief TV

2026-10-31  ডেস্ক রিপোর্ট  28 views
স্কুলছাত্রকে জড়িয়ে ধরে ধস্তাধস্তি বৃদ্ধের, অতঃপর... - Chief TV

ময়মনসিংহের মুক্তাগাছায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মানিক মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরের মা থানায় মামলা করেছেন। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কিশোরের মা ছেলেকে পাখির খাবার কিনতে উপজেলার আটানী বাজারে পাঠান। বাজারসংলগ্ন হেলাল ট্রেডার্স নামের একটি দোকানের সামনে পৌঁছালে দোকানটির কর্মচারী মানিক মিয়া তাকে ডেকে ভেতরের একটি আলাদা কক্ষে নিয়ে যান। সেখানে কিশোরকে জোর করে জড়িয়ে ধরে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় ধস্তাধস্তি করে দোকান থেকে বেরিয়ে বাড়িতে ফিরে যায় কিশোর। পরে কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার কথা জানায় সে। এরপর তার মা থানায় গিয়ে মামলা করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মানিক মিয়ার মা। তাঁর দাবি, ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি ছেলেকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে তার মা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে রাত ৯টার দিকে মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।


Share: