মাহবুব আলম বাচ্চুর ভাষ্য, তিনি ও লাভলী শাহ দীর্ঘ ২৬ বছর ধরে সেখানে সাধনা করছেন। আশ্রমে নিয়মিত সাধুসঙ্গ ও ফলসেবার আয়োজন করা হয়। লাভলী শাহর নিজের গর্ভে সন্তান না থাকলেও জীবনে কুড়িয়ে পাওয়া ২০ জনের বেশি এতিম ও পথশিশুকে লালন-পালন করে বড় করেছেন বলে জানান তিনি। বর্তমানে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগলেও সাধনা চালিয়ে যাচ্ছেন লাভলী শাহ।