স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে হযরত আলী তার বাড়ির পাশের বন্যার পানিতে চায়না জাল দিয়ে মাছ ধরতে যান। জাল পেতে কিছুক্ষণ পরে তা তুলতে গিয়ে জালের মধ্যে একটি সাপ দেখতে পান তিনি। পরে জাল ছাড়ানোর সময় অসাবধানতাবশত সাপটি তাকে কামড় দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফারজানা বিদ্যালয়ে যায়। টিফিনের সময় বিদ্যালয়ের সামনে ঝালমুড়ির দোকানে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল থেকে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকায় মাইকিংও করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনজন সমবয়সী কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।
তাদের থাকার জায়গা নেই বলেই নদীর পাড়ে ঠাঁই নিয়েছে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোতে তীরবর্তী বেশ কয়েকটি বসতবাড়ি বিলীন হতে শুরু করেছে।
ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস অফিস উলিপুর পরিচয় দিয়ে গ্রাহকের কাছ থেকে ১৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে আরডিআরএস কর্তৃপক্ষ।
রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্বজনরা হামলার চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় হাঁসাইগাড়ী ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যকেন্দ্রটি কেন বন্ধ এবং কবে নাগাদ চালু হবে—এ বিষয়ে তথ্য জানতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম মো. আজমের সঙ্গে কথা বলেন সাংবাদিক শফিক ছোটন।
পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এসব আসামিকে আটক করা হয়।
মাতৃকালীন ছুটি স্ব-বেতনে কমপক্ষে ৬ (ছয়) মাস দিতে হবে। প্রয়োজনে বিনা বেতনে আরো ৬ (ছয়) মাস ছুটি বর্ধিত করতে হবে। পরিবেশ সম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চিকিৎসা ভাতা, চাকরি শেষে অবসরকালীন ভাতাসহ সকল প্রকার সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং অংশগ্রহণকারী কিশোরীরা বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের সময়োপযোগী স্বাস্থ্যসচেতনতা মূলক কর্মসূচি কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে, মাসিক স্বাস্থ্য বিষয়ে সামাজিক ট্যাবু দূর করতে এবং একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একাডেমিক উৎকর্ষ অর্জন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ এবং গবেষণা, উদ্ভাবন ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।