Author: উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
Posts by উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের শিকারপুর সোনাপুর, বেলীব্রীজ এলাকায় ভূতনাথ মন্দিরে হামলা চালিয়ে ভূতনাথ প্রতিমা ভাঙচুর এবং দানবাক্সে থাকা টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের নিহনপুর গ্রামে স্বামী ও সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁর বদলগাছি উপজেলার পারআধাইপুর গ্রামে সংঘটিত নারী হত্যা মামলার প্রধান আসামি সৌখিন (২৫)কে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গাছ ব্যবসায়ী বলেন, টাকা দিয়ে চুরি করে গাছ কিনবোনা। তাই আমরা নিলামে অংশ গ্রহণ করিনি। কৃষকদের জমির পাশে বেড়ে ওঠা কাঠ ও ফলজ গাছ নিলামের জন্য আমাদেরকে ডেকেছে।
শনিবার (১১ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার আশেক এলাহী নওগাঁর জেলার মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের ৯ নং চৌমাশিয়ার ওয়ার্ডের অশোকলা বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীনের ছেলে। তিনি উপজেলা ওলামা লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু মাদক সম্রাটকে। এর মধ্যে সফল ও প্রশংসিত অভযান চালানো হয়েছে মাদকের হটস্পট হিসেবে খ্যাত শহরের নুনিয়া পট্রিতে। কাজেই এসপির নির্দেশে সেখানে অভিযান চালানোয় স্থানীয়ভাবে হয়েছেন প্রশংসিত।
মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ, উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে সমতা ও নেসডো তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত হিসেবে গ্রহণ করলেও দীর্ঘদিন ধরে সেই অর্থ কিংবা প্রতিশ্রুত মুনাফা কোনোটিই পরিশোধ করা হচ্ছে না।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এতে সাধারন আমচাষী ও আম ব্যবসায়ীরা পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে রানীনগর উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল গফুর হোসেনের ছেলে লিটন হোসেনের (৩৮) বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গত ১ জুলাই, ২০২৬ বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে আকস্মিকভাবে একটি নোটিশ প্রদান করে উক্ত পরিবারগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে সরকারি কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তারা প্রবেশ করতে পারেননি। ফলে এসব ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক নারী শিক্ষককে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়া, হেনস্তা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।