Author: এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা প্রতিনিধি
এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা প্রতিনিধি
Posts by এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ এবং অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক সাঁড়াশি অভিযানে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত এক আসামি এবং স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) সকাল ৯টার পর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘের থেকে সঞ্জিব সরকার নামে ৩৪ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সঞ্জিব সরকার উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।