বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নাম উল্লেখ করে কথা বলেছিলেন তাঁর বোন হেনা বেগম। এর জেরে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আতঙ্কে গত বুধবার স্বজনদের সঙ্গে এলাকা ছেড়েছেন তিনি। এ ঘটনায় প্রশাসনের কাছে নিরাপত্তা চাইবেন বলে জানিয়েছেন হেনা।