শোবিজে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন নিয়ে ২০২২ সালের শুরুর দিকে ক্যারিয়ার শুরু করেছিলেন সাবরিনা সাবরিন। একটি ফটোশুট দিয়েই তার যাত্রা শুরু, এরপর ধীরে ধীরে র্যাম্প, প্রমোশনাল ফটোশুট ও মিউজিক ভিডিওতে কাজ করে নিজেকে পরিচিত মুখ হিসেবে গড়ে তুলেছেন তিনি। এখন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হচ্ছেন এই তরুণ শিল্পী।