অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামের দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রতিবেশী ইয়াছিন আরাফাতের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ইয়াছিন তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান।