Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গোপালগঞ্জ / গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত - Chief TV

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  30 views
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত - Chief TV

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক ফজলু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক হামিম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Share: