Author: মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি
মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি
Posts by মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি:
সফরের শুরুতে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মানুষের পুষ্টি ও জীবিকার সুযোগ সম্প্রসারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মানিকখালী রেলওয়ে চত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. রিয়াজুর ইসলাম সেবকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মানিকখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ইমাম হোসেন দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি জেনারেল ফর বাংলাদেশ, আপিল বিভাগের অ্যাডভোকেট আতিকুজ্জামান নজরুল।
সভায় বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণকে অধিকতর মানসম্মত ও সময়োপযোগী সেবা প্রদান নিশ্চিত করতে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। জেলা প্রশাসন কিশোরগঞ্জ এ লক্ষ্য অর্জনে সকল অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার সকাল ১০.০০ টায় কবি নজরুল ইসলাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়াররম্যান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম'র ৪৫ তম শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জের কটিয়াদী থানা এলাকায় গত ১৬ মে ২০২৬ তারিখে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে বড় সাফল্য পেয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মো. মহরম আলী কে সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অদ্য ১৩ মে ২০২৬ তারিখে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯ তম ইদ-উল-আযহা এর ইদ জামাতের প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর সম্মেলন কক্ষে আয়োজিত হয়েছে।
৩ মে রবিবার ,২০২৬ খ্রিষ্টাব্দ, কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়।
০৩ মে রবিবার ২০২৬ খ্রিস্টাব্দ, জেলা পুলিশ কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত মাদক ব্যবসায়ীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ ও স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা এবং দেশীয় অবৈধ অস্ত্র জমাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে আজ সোমবার ২৭ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে কিশোরগঞ্জ কাটাবাড়িয়া আব্দুর রহিম খান উচ্চ বিদ্যালয়-এ ( শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এ কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য (২৬ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) রবিবার দুপুর ১২:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়।
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়া (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুলশিক্ষার্থী সুমাইয়া আক্তার স্মৃতি (১৬)-র মৃত্যু নিয়ে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন আত্মহত্যা আবার