Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বাবার স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলনে দুই ছেলে - Chief TV

বাবার স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলনে দুই ছেলে - Chief TV

2026-08-13  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  74 views
বাবার স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলনে দুই ছেলে - Chief TV

জামালপুরের বকশীগঞ্জে বাবার স্বীকৃতি ও মায়ের নামে কেনা জমি ও ঘরবাড়ি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে দুই স্কুলশিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দশম শ্রেণির শিক্ষার্থী হোসাইন ইসলাম ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তর ইসলাম।

সংবাদ সম্মেলনে দুই ভাই অভিযোগ করে, তাদের বাবা নজরুল ইসলাম প্রায় আট বছর আগে দ্বিতীয় বিয়ে করে তাদের বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে তারা দরিদ্র নানির আশ্রয়ে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বাবার স্বীকৃতি ও অধিকার ফিরে পেতে বিভিন্ন সময় চেষ্টা করেও তারা সফল হয়নি বলে দাবি তাদের।

তারা জানায়, বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। তবে এসব সালিশে তাদের বাবা তাদের সন্তান হিসেবে স্বীকার করেননি। এমনকি তাদের মায়ের নামে কেনা পাঁচ শতাংশ জমির ওপর থাকা ঘরবাড়িও নজরুল ইসলাম দখল করে রেখেছেন বলে অভিযোগ দুই ভাইয়ের।

সংবাদ সম্মেলনে হোসাইন ও অন্তর তাদের মায়ের নামে কেনা জমি ও ঘরবাড়ি উদ্ধার এবং বাবার কাছ থেকে সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। পাশাপাশি তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে বাবার দায়িত্বশীল ভূমিকারও আহ্বান জানায় তারা।


Share: