Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / বেহুলার বাসর’ নিয়ে চূড়ান্ত প্রস্তুতিতে নৃত্যালয় নীলফামারীর শিল্পীরা - Chief TV

বেহুলার বাসর’ নিয়ে চূড়ান্ত প্রস্তুতিতে নৃত্যালয় নীলফামারীর শিল্পীরা - Chief TV

2026-06-04  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  156 views
বেহুলার বাসর’ নিয়ে চূড়ান্ত প্রস্তুতিতে নৃত্যালয় নীলফামারীর শিল্পীরা - Chief TV

৫ জুন নীলফামারী শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ‘বেহুলার বাসর

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত ‘নীলফামারী নৃত্য উৎসব ২০২৬’-এ মঞ্চস্থ হতে যাওয়া লোককাহিনীভিত্তিক নৃত্যনাট্য ‘বেহুলার বাসর’-এর প্রস্তুতি চলছে জোরেশোরে। প্রতিদিনের নিয়মিত মহড়ায় অংশ নিয়ে শিল্পীরা নিজেদের পরিবেশনা আরও নিখুঁত ও আকর্ষণীয় করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আয়োজক সূত্রে জানা যায়, বাংলা লোককাহিনীর অমর প্রেম, ত্যাগ, সাহস ও সংগ্রামের কাহিনী অবলম্বনে নির্মিত এই নৃত্যনাট্যটি দর্শকদের জন্য একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন হতে যাচ্ছে। নৃত্যনাট্যের প্রতিটি দৃশ্য, নৃত্যভঙ্গি ও উপস্থাপনায় লোকজ ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

নৃত্যনাট্য “বেহুলার বাসর” পরিবেশনায় থাকছেন নৃত্যালয় নীলফামারীর শিল্পীরা। তাঁদের প্রাণবন্ত অংশগ্রহণ ও নিবিড় অনুশীলনের মাধ্যমে প্রাচীন এই লোককাহিনী নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক ও নির্দেশক রাজু স্যারের পরিচালনা ও পরিবেশনায় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে ‘বেহুলার বাসর’। আয়োজকদের প্রত্যাশা, নৃত্যনাট্যটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং বাংলা লোকসংস্কৃতির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে তুলে ধরবে।

আগামী ৫ জুন, শুক্রবার সন্ধ্যা ৭টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যনাট্যটি মঞ্চস্থ হবে। অনুষ্ঠানটি উপভোগ করতে সংস্কৃতিপ্রেমী সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, ‘বেহুলার বাসর’-এর মাধ্যমে বাংলার লোকঐতিহ্য, সংস্কৃতি ও শাশ্বত মানবিক মূল্যবোধ নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরা স

নৃত্যশিল্পী মৃদুলা বলেন, “বাংলার ঐতিহ্যবাহী লোককাহিনীভিত্তিক এই নৃত্যনাট্যে অংশ নিতে পেরে আমি গর্বিত। আমরা প্রতিদিন নিষ্ঠার সঙ্গে মহড়া করছি, যাতে দর্শকদের একটি সুন্দর ও মানসম্মত পরিবেশনা উপহার দিতে পারি। আশা করি ‘বেহুলার বাসর’ সকলের ভালো লাগবে।”

নৃত্যনাট্যের প্রধান চরিত্রে অভিনয় করা সুজাদা বলেন, “বেহুলা চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং আবেগঘন। চরিত্রটিকে জীবন্তভাবে উপস্থাপনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই নৃত্যনাট্যের মাধ্যমে বাংলার লোকঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। সকলকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।


Share: