Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / যশোর / বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ আটক ২ - Chief TV

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ আটক ২ - Chief TV

2026-08-17  মিলন কবির স্টাফ রিপোর্টার:  40 views
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ আটক ২ - Chief TV

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ আগস্ট) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির বিশেষ টহলদল পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি জানায়, অভিযানে ১৫ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ৭৯টি শাড়ি, দুটি কম্বল, ৩ কেজি ৫০০ গ্রাম জিরা, ১০ কেজি ফুসকা এবং ২৫৮ পিস বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এ ছাড়া একটি মোবাইল ফোন ও নগদ ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১০ হাজার ৫৪০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (২৮) এবং ঝিকরগাছার বেলেবটতলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আঃ আজিজ (৪৫)।

বিজিবি সূত্রে জানা যায়, আটক দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর তাদের বেনাপোল পোর্ট ও কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Share: