Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / যশোর / যশোরে চরমপন্থী সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার - Chief TV

যশোরে চরমপন্থী সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  25 views
যশোরে চরমপন্থী সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার - Chief TV

যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের ব্যবহৃত এক রাউন্ড গুলি ও লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্যাবাড়ির বাগান থেকে মাটিতে পড়ে থাকা অবস্থায় বাহারুলের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা সকালে বাগানের ভেতর তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, বাহারুলের ঠোঁটের নিচে গুলি করা হয়েছে। তিনি একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

ওসি (তদন্ত) আরও জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Share: