Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু - Chief TV

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু - Chief TV

2026-07-05  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  101 views
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু - Chief TV

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও সদর উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিন ছেলে মুমিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজকে সকালের দিকে পাকারমাথা এলাকায় পল্লীবিদ্যুৎ মেরামতের কাজ চলছিল।

এসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই নিহত দুই শ্রমিক সেখানে কাজ শুরু করেন। এসময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Share: