Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র - Chief TV

বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র - Chief TV

2026-08-14  ডেস্ক রিপোর্ট  40 views
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র - Chief TV

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে মুসলিম যাত্রীদের অজুর জন্য বিশেষ পা ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়েছে। বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে নারী ও পুরুষের জন্য পৃথক অজুর স্থান তৈরি করা হবে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার এবং এটি ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প-সংক্রান্ত নথিতে বলা হয়েছে, সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার কারণে মেঝেতে পানি ছড়িয়ে পিচ্ছিল হয়ে যায় এবং বেসিনও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের সমস্যা এড়াতে নিচু উচ্চতার বিশেষ অজুর স্থান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে একই ধরনের অজুর ব্যবস্থা রয়েছে। এর মধ্যে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

ডালাস বিমানবন্দরে নতুন এই ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিতর্ক দেখা দিয়েছে। কেউ কেউ এর সমালোচনা করলেও অন্যদের মতে, এটি কোনো মতাদর্শ প্রচারের বিষয় নয়; বরং শৌচাগারে পানি ছড়িয়ে পড়া ও পিচ্ছিল মেঝে থেকে দুর্ঘটনার ঝুঁকি কমানোর পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার একটি বাস্তবসম্মত ব্যবস্থা।


Share: