Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জেগাছের চারা বিতরণ করা হয়েছে - Chief TV

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জেগাছের চারা বিতরণ করা হয়েছে - Chief TV

2026-06-09  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  115 views
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জেগাছের চারা বিতরণ করা হয়েছে  - Chief TV
প্রকৃতি থেকে অনুপ্রেরণায়' জলবায়ুর জন্য 'আমাদের ভবিষ্যতের জন্য "এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬  উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা  আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ  বিতরণ করা হয়।

Share: