Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জ ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু - Chief TV

বকশীগঞ্জ ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু - Chief TV

2026-06-03  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  142 views
বকশীগঞ্জ ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু - Chief TV
জামালপুরে বকশীগঞ্জে তীব্র গরমের মধ্যে জমিতে ধান কাটতে গিয়ে এক কৃষক হিট স্ট্রোকে মারা গেছেন।
 
মঙ্গলবার (২ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

হিট স্ট্রোকে মারা যাওয়া ছানোয়ার হোসেন মেরুচর ইউনিয়নে রবিয়ারচর দিলে মরি গ্রামের  মৃত কমেজ আলীর  পুত্র।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কৃষক ছানোয়ার হোসেন (৭০)  তার বাড়ির পাশের একটি জমিতে ধান কাটছিল। এ সময় তিনি প্রচণ্ড গরমের ফলে হিট স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।

মেরুরচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্জু  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা  কৃষি বিভাগের তথ্য মতে আজকে বকশীগঞ্জে  সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

 

Share: