Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে ব্রহ্মপুত্রে নিখোঁজের ১৩ ঘণ্টা পর যুবতীর মরদেহ উদ্ধার - Chief TV

বকশীগঞ্জে ব্রহ্মপুত্রে নিখোঁজের ১৩ ঘণ্টা পর যুবতীর মরদেহ উদ্ধার - Chief TV

2026-08-16  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  61 views
বকশীগঞ্জে ব্রহ্মপুত্রে নিখোঁজের ১৩ ঘণ্টা পর যুবতীর মরদেহ উদ্ধার - Chief TV

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর ঝুমুরি (২০) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ঝুমুরি। তিনি ওই ইউনিয়নের বাঘাডুবি গ্রামের আব্দুল সালামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে গোসলের সময় ঝুমুরি পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

পরে রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

জেলা ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার দিকে যুবতী নিখোঁজের খবর পাওয়া যায়। রাতে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। রোববার সকালে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতির সময় খবর আসে, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঝুমুরির মরদেহ ভেসে উঠেছে।


Share: