Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে অটোভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু - Chief TV

বকশীগঞ্জে অটোভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু - Chief TV

2026-08-15  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  24 views
বকশীগঞ্জে অটোভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু - Chief TV

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঁখি মনি ওই এলাকার কালু শেকের মেয়ে। পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল আঁখি মনি। এ সময় ভুট্টাবোঝাই একটি ব্যাটারিচালিত অটোভ্যান তাকে চাপা দেয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় সে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Share: