2026-09-13ডেস্ক রিপোর্ট
জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। তাঁর বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
View more
2026-09-12ডেস্ক রিপোর্ট
আগের একটি কনসার্টকে কেন্দ্র করে সংঘর্ষ ও ৩০ মাদরাসা শিক্ষার্থী আহত হওয়ার এক মাস না পেরোতেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, আগের ঘটনার পর আবার কনসার্টের উদ্যোগ নেওয়া ‘কাটা ঘায়ে নুনের ছিটা’র মতো।
View more
2026-08-29ডেস্ক রিপোর্ট
স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে নৌকাবাইচের স্থান নিয়ে বক্তব্যে তথ্যগত ভুলের বিষয়টিও স্বীকার করেছেন তিনি।
View more
2026-08-29ডেস্ক রিপোর্ট
রাতে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
View more
2026-08-29ডেস্ক রিপোর্ট
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাই বজলু মিয়ার সঙ্গে আবু তাহের মিয়ার দীর্ঘ সময় ধরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বজলু মিয়া তার ছোট ভাইকে ঘুষি মারেন। এতে আবু তাহের মাথা ঘুরে পড়ে যান এবং বমি করতে থাকেন।
View more
2026-08-26ডেস্ক রিপোর্ট
গ্রেপ্তার মন মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২১ আগস্ট) রাতে গৃহবধূর স্বামী পুকুর পাহারায় বাইরে থাকার সুযোগে তিনি ঘরে একা ছিলেন। এ সময় শ্বশুর তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এর আগে প্রায় এক মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
View more
2026-08-19ডেস্ক রিপোর্ট
বিয়ের খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করেই চলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আলোচিত জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া অবশেষে বিয়ে করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
View more
2026-07-16ডেস্ক রিপোর্ট
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় ৪৫ বছর পর হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
View more
2026-07-16ডেস্ক রিপোর্ট
আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন নতুন মোড় নেয়। একই দিনে চট্টগ্রাম ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আরও কয়েকজন নিহত হন।
View more