গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের তালতলা ও বাগুরিয়া একই ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও মাঝখানে নদী থাকায় আজও দুই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়া নৌকা।
একটি স্থায়ী সেতুর অভাবে প্রতিদিন হাজারো মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসাসহ নিত্যপ্রয়োজনীয় নানা কাজে দুর্ভোগের পাশাপাশি মৌলিক নাগরিক সেবাও ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও রোগীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জরুরি রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে তখন চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
এলাকাবাসীর মতে, তালতলা-বাগুরিয়া নদীর ওপর একটি সেতু নির্মিত হলে শুধু দুই এলাকার নয়, আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা বাড়ছে।
দ্রুত তালতলা–বাগুরিয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিশ্বাস, একটি সেতুই বদলে দিতে পারে হাজারো মানুষের জীবনযাত্রা এবং নিশ্চিত করতে পারে তাদের প্রাপ্য নাগরিক সুবিধা।