Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / চার বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার - Chief TV

চার বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার - Chief TV

2026-08-30  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  31 views
চার বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার - Chief TV

নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোর্শেদুল ইসলাম ওই এলাকার মৃত মমিন মিয়ার ছেলে।

পুলিশ ও শিশুটির স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি তার নানির বাড়িতে একা খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, শিশুর ওপর যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


Share: