Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত - Chief TV

ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত - Chief TV

2026-10-23  ডেস্ক রিপোর্ট  37 views
ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত - Chief TV

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার তিন নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাগর খানের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


Share: