Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মুন্সিগঞ্জ / ধলেশ্বরী নদীতে কচুরিপানার সঙ্গে ভাসছিল কিশোরীর মরদেহ - Chief TV

ধলেশ্বরী নদীতে কচুরিপানার সঙ্গে ভাসছিল কিশোরীর মরদেহ - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  42 views
ধলেশ্বরী নদীতে কচুরিপানার সঙ্গে ভাসছিল কিশোরীর মরদেহ - Chief TV

মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে লঞ্চঘাটসংলগ্ন নদীতে কচুরিপানার সঙ্গে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। কিশোরীর বয়স আনুমানিক ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে লঞ্চঘাট এলাকায় কচুরিপানার সঙ্গে কিছু একটা ভেসে আসতে দেখেন স্থানীয় লোকজন। পরে সেটি তীরের কাছে এলে কিশোরীর মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মাবুদ জানান, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে কিশোরীর মৃত্যু হয়েছে। মরদেহে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে কিশোরী কোনো অপরাধের শিকার হয়েছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কিশোরীর পরিচয় শনাক্ত করতে আশপাশের থানাগুলোতে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।


Share: