Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার - Chief TV

দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার - Chief TV

2026-07-18  সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী প্রতিনিধি:  41 views
দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার - Chief TV

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী থানায় দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

ঘটনার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রূপগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

শিশুর ওপর নির্যাতনের এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: