Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / এইচ১এন১ পজিটিভ ইমরান হাশমি, মিলল ভয় পাওয়ার মতো খবর - Chief TV

এইচ১এন১ পজিটিভ ইমরান হাশমি, মিলল ভয় পাওয়ার মতো খবর - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  47 views
এইচ১এন১ পজিটিভ ইমরান হাশমি, মিলল ভয় পাওয়ার মতো খবর - Chief TV

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার এইচ১এন১ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে অভিনেতার প্রতিনিধি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তার চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন ইমরান। মুম্বাইয়ে ফেরার পর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি চিকিৎসকের পরামর্শ নেন। পরে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে রয়েছেন ইমরান হাশমি। সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে তাকে। অসুস্থতার কারণে বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি এই অভিনেতা। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছেও দুঃখপ্রকাশ করেছেন তিনি।

এদিকে ভারতে বর্তমানে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ বাড়ছে। বিভিন্ন রাজ্যে এইচ১এন১ ও ইনফ্লুয়েঞ্জা-এ আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, কাজের দিক থেকে ইমরান হাশমির সময়টা বেশ ভালোই যাচ্ছে। তার অভিনীত ‘আওয়ারাপন ২’ সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ইতোমধ্যে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে।

‘আওয়ারাপন ২’ সিনেমায় ইমরানের সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, পুরান গাব্বি ও শাবানা আজমি।


Share: